এখনও কিছু ভাবেনি পরিচালক সমিতি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের সাংস্কৃতিক অঙ্গনে বেশ তোলপাড় চলছে ‘শনিবার বিকেল’ নিয়ে। পাশাপাশি ‘হাওয়া’র মামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে চারপাশ থেকে। তবে চলচ্চিত্রের মূলধারা হিসেবে ‘দাবি’ করা বিএফডিসি পাড়ার নীতিনির্ধারকদের এসব বিষয়ে কোনোই প্রতিক্রিয়া মেলেনি। আইনগত ইস্যু থাকায় অনেকেই ‘হাওয়া’ নিয়ে সরাসরি মন্তব্য করেনি। আর সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ নিয়ে এখনও কিছু ভাববার ফুরসতই পাননি পরিচালক সমিতির নেতারা! ছবি দুটি নিয়ে নাটক-সংশ্লিষ্ট সংগঠনগুলো নিয়মিতই প্রতিবাদ জানিয়ে আসছে। আজও (২৮ আগস্ট) ডিরেক্টরস গিল্ড ‘শনিবার বিকেল’ নিয়ে প্রতিবাদ বিবৃতি দিয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের কাছে জানতে চাওয়া হয় মোস্তফা সরয়ার ফারুকীর এই আলোচিত আটকে পড়া ছবিটি নিয়ে তাদের ভাবনার কথা। তিনি সরাসরি বলেন, ‘এখনও কিছু ভাবিনি। তবে ব্যক্তিগতভাবে সেন্সর বোর্ডকে বলেছি, আটকে থাকা ছবিগুলোর বিষয়ে যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code