১০ ডিসেম্বর বিশৃঙ্খলার চেষ্টা করলে শাপলা চত্বরের মতো হবে: কৃষিমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘ইচ্ছা করলেই ১০ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো যাবে না। হেফাজতে ইসলামও এমন বলেছিল, শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল। কিন্তু রাতে দেখলাম শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে। ১০ ডিসেম্বর এরকম কিছু করতে চাইলে শাপলা চত্বরের মতো পরিষ্কার হয়ে যাবে।’

Manual8 Ad Code

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হৈবতপুর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র উদ্বোধন এবং আমন ধান কর্তন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual7 Ad Code

দেশে খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষের শঙ্কা উড়িয়ে দিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘এবার প্রচুর আমন শস্য উৎপাদন হয়েছে। ফলে দুর্ভিক্ষের কোনও শঙ্কা নেই। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কোনও দুর্ভিক্ষ হবে না, খাদ্য সংকট হবে না। তবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলমান থাকলে মানুষের একটু কষ্ট হতে পারে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের বড় রফতানিকারক দেশ। তাদের যুদ্ধের প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বারবার সতর্ক করছেন। বিশ্বের অর্থনৈতিক মন্দার পূর্বাভাস হিসেবে আমাদের সতর্ক হতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code