কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual8 Ad Code

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। আজ বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী। সেখান থেকে তারা স্মারকলিপি দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাচ্ছিলেন। মিছিলটি হাইকোর্ট মোড় এলাকায় আসলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code