জলবায়ু, ট্যাক্স ও স্বাস্থ্য বিলে সই করলেন বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রায় ৭০ হাজার কোটি ডলারের একটি বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিলের লক্ষ্য মূলত ধনীদের ট্যাক্স বাড়িয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার ব্যয় নির্বাহ করা। এই আইনে প্রেসক্রিপশন ওষুধের দাম কমানোর জন্য কংগ্রেসের কয়েক দশকের প্রতিশ্রুতি বাস্তবায়ন অন্তর্ভুক্ত রয়েছে। ডেমোক্র্যাটদের প্রথম পরিকল্পনা করা সাড়ে তিন লাখ কোটি ডলারের প্যাকেজের চেয়ে চূড়ান্ত সংস্করণটি আরও বেশি বিনয়ী। প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত কর্মসূচির মধ্যে অন্যতম ছিল এই আইন। এই বিলে সই করার ফলে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা আরও বেশি সুবিধা পাবে বলে আশা করা হচ্ছে। আগামী নভেম্বরে ভোট দেবেন মার্কিন ভোটাররা। এতে নির্ধারিত হবে আগামী দুই বছর কংগ্রেস কাদের নিয়ন্ত্রণে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code