প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিবের পিতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে নিউমোনিয়া চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

তথ্যমন্ত্রী প্রয়াত মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়াজ উদ্দিন খান মাদারীপুর জেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ও পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code