প্রথম দিনেই দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১০৬৩

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট :: দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০৬৩। আগের বছরের তুলনায় এ হার বেড়েছে।

Manual2 Ad Code

রংপুর বিভাগের দিনাজপুর বোর্ডের অধীনে ৮ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ১৫৫। সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল মোট ১০৬৩ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন উর রশিদ মণ্ডল বলেন, রংপুরে ৩৯ কেন্দ্রে ২১ হাজার ১১৮ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২১ হাজার ১০৪ জন। অনুপস্থিত ২১৪ জন।

Manual2 Ad Code

গাইবান্ধায় ২৯ টি কেন্দ্রে ১৪ হাজার ১৫৬ জনের মধ্যে উপস্থিত ছিল ১৩হাজার ৯৭১ , নীলফামারীতে ২৪টি কেন্দ্রে ১১ হাজার ৫৬৭ জনের মধ্যে ১১ হাজার ৪৪৩ জন, কুড়িগ্রামের ২২টি কেন্দ্রে ১০ হাজার ৮২৩ জনের মধ্যে ১০ হাজার ৬৮৩  জন, লালমনিরহাটে ১১টি কেন্দ্রে ৬ হাজার ৫১৬ জনের মধ্যে ৬ হাজার ৪২৮ জন, দিনাজপুরের ৪০টি কেন্দ্রে ১৯ হাজার ১৮৩ জনের মধ্যে ১৮ হাজার ৯৪৭ জন, ঠাকুরগাঁওয়ে ২০টি কেন্দ্রে ৯ হাজার ৭২ জনের মধ্যে ৮ হাজার ৯৫২ জন এবং পঞ্চগড়ের ১২টি কেন্দ্রে ৫ হাজার ৫২০ জনের মধ্যে ৫ হাজার ৪৫৫ জন উপস্থিত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code