প্রবাসের অভিজ্ঞতায় সমৃদ্ধ পুষ্পিতা গুপ্তের মত মানবাধিকার সংগঠকদের প্রয়োজন সংসদে : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 নিউইয়র্ক সংবাদদাতা  : মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনার কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে পুষ্পিতা গুপ্তকে নারীদের জন্যে সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়ার আহবান উঠেছে যুক্তরাষ্ট্র থেকেও। যুক্তরাজ্যস্থ সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্ত সিলেট থেকে আবেদন করেছেন জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন লাভের জণ্যে। সে আলোকে ১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে প্রবাসীদের এক সমাবেশ হয়।
সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের যুক্তরাষ্ট্র শাখার প্রধান শুভ রায়ের উদ্যোগে জ্যাকসন হাইটসে তিতাস গ্রীল রেস্টুৃরেন্টের এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরল আমিন বাবু, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, জেবিবিএর প্রেসিডেন্ট আবুল ফজল দিদারুল ইসলাম, কমিউনিটি লিডার হারুন ভ’ইয়া, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাষ্ট্র শাখার অন্যতম সংগঠক গোপাল সান্যাল প্রমুখ।

Manual1 Ad Code

ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার কার্যক্রম চলছে। আর এভাবেই বাংলাদেশে আইনের শাসনের অঙ্গিকার পূরণেও বদ্ধপরিকর শেখ হাসিনা ও তার সরকার। এসব কার্যক্রম ত্বরান্বিত করতে প্রবাসের অভিজ্ঞতায় সমৃদ্ধ পুষ্পিতা গুপ্তের মত সংগঠকদের প্রয়োজন রয়েছে।’

Manual2 Ad Code

জাকারিয়া চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘মানবাধিকার সংগঠক হিসেবে বাংলাদেশে জামাত-শিবির ও জঙ্গিগ্রুপের অপতৎপরতার বিরুদ্ধে গত কয়েক বছর ইউরোপিয় ইউনিয়ন, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বক্তব্য উপস্থাপন ছাড়াও যুক্তরাষ্ট্র ও কানাডায় বেশ কটি সেমিনার করেছেন। বিশেষ করে ২০০১ সালের নির্বাচনের পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত আচরণের বিস্তারিত তথ্য আন্তর্জাতিক অঙ্গনে প্রচারনায় বিশেষ ভ’মিকা রেখেছেন। পাশাপাশি একাত্তরের ঘাতকদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়েও সোচ্চার রয়েছেন পুষ্পিতা গুপ্ত।’

Manual3 Ad Code

বক্তারা উল্লেখ করেন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র থেকে পুস্পিতা গুপ্তকে বিবেচনা করা হলে প্রকারান্তরে তারুণ্যে উদ্ভাসিত বাংলাদেশ জাতীয় সংসদ আরো সরব হবে।  এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূইয়া, মূলধারার সংগঠক ও ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, কুইন্স বরো যুবলীগের সভাপতি নান্টু মিয়া, যুবলীগ নেতা সুমন আহমেদ, বিভাস দাস প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code