‘প্রাকৃতিক প্রজননের স্থান রক্ষা করলে মাছ উৎপাদন বাড়বে’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: মৎস্য প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রাকৃতিক প্রজননের স্থানগুলো রক্ষা করলে মাছ উৎপাদন বাড়বে। ফলে হ্যাচারি থেকে মাছের পোনা অবমুক্ত করার প্রয়োজন হবে না।

Manual1 Ad Code

শুক্রবার সকালে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি আরো বলেন, হ্রদে দিন দিন কার্প জাতীয় মাছ বিলুপ্ত হচ্ছে। কার্প জাতীয় মাছ আবারো ফিরিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি।’

রাঙামাটির ডিসি একে এম মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদ,বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইয়াহিয়া মাহামুদ, রাঙামাটির অ্যাডিশনাল এসপি ছুফি উল্লাহ,কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code