প্লেন দুর্ঘটনায় এক পরিবারের চার প্রজন্মের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় শনিবার হওয়া এক প্লেন দুর্ঘটনায় একই পরিবারের চার প্রজন্মের ৯ জন নিহত হয়েছেন। সিএনএন জানায়, শিকার যাত্রায় প্লেন নিয়ে রওনা দেয় পরিবারটি। কিন্তু দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারান বিমানে থাকা অধিকাংশ সদস্য। বিমান থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় তিনজনকে।

Manual6 Ad Code

 

দেশটির স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান কেইন ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা জিম এবং ক্রিক হ্যানসন তাদের ছেলে ও ছেলেদের পরিবারের সদস্যদের নিয়ে শিকার করতে প্লেনে রওনা দেন। এক ইঞ্জিনের বিমানটি দক্ষিণ ডাকোটার চেম্বারলিন রানওয়ে ছেড়ে যাওয়ার কিছু সময় পড়েই দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় দুই ভাই, জিম হ্যানসনের ছেলে জ্যাক হ্যানসন, জ্যাক হ্যানসনের ছেলে হাউস্টিন মারা যান। অন্যদিকে ক্রিক হ্যানসনের দুই ছেলে স্টকটন ও লোগান এবং মেয়েদের স্বামী কাইল নেইলর ও টাইসন ডেনার্ট মারা যান।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

দুর্ঘটনার পর কেইন ইনকর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, একটি প্লেন দুর্ঘটনা আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা জিম এবং ক্রিক মারা গেছেন। আমরা বর্তমানে অত্যন্ত শোকের মধ্য দিয়ে যাচ্ছি।

 

 

প্লেন আবহাওয়া জনিত কারণে দুর্ঘটনায় পড়েছে কিনা বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code