ফাটল ব্রীজের মাঝখানে” ঝুঁকিপূণ ভাঙা বাঁশের সাঁকো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

 

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের চিরিরবন্দরের ভেলামতি নদীতে একই স্থানে দু’টি ব্রীজ নির্মান করেও শেষ রক্ষা হয়নি গ্রামবাসীর। অবশেষে দুই ব্রীজেই ফাটল ও মাঝখানের সংযোগ স্থলে ঝুঁকিপূণ বাঁশের সাঁকো পারাপারে স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

Manual4 Ad Code

এতে প্রায় দশ গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্স পারাপার, এলাকার উৎপাদিত কাঁচামাল পরিবহন, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগন ভোগান্তিতে চলাচল করছে। তবে স্থানীয় লোকজন ওই ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো দিয়ে অতি কষ্টে ঝুঁকিপূণ ভাবে যাতায়েত করছে।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, গত চার বছর পূর্বে উপজেলার গমিরাহাট সংলগ্ন ভেলামতি নদীর উপর একই স্থানে দু’ধারে ত্রান অধিদপ্তরের আওতায় ব্রীজ দু’টি নির্মান করা হয়েছিলো। এলাকাবাসীর অনেকে অভিযোগ করে বলেন, অপরিকল্পিতভাবে ব্রীজ নির্মান করায় মাত্র ৪ বছরের মাথায় ভেঙ্গে গেছে ব্রীজটি, বর্তমানে আমাদের উৎপাদিত কৃষিপন্য পরিবহন, এ্যাম্বুলেন্স বা অন্যান্য পরিবহনে বিকল্প পথ ব্যবহারে বেশি টাকা গুনতে হচ্ছে ও পাশাপাশি সময় লাগছে দ্বিগুন।

Manual5 Ad Code

গমিরাহাট গুচ্ছগ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ ও হামিদুল হক জানান, জন্মের পর হতে এই প্রথম নদীর একই স্থানে মাঝখানে ফাঁকা রেখে দু’ধারে ব্রীজ নির্মান দেখলাম। কি পরিকল্পনায় এমন বীজ নির্মান করা হয়েছে তা বিষ্ময়ের বিষয়।

Manual8 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম জানান, ২০১৭ সালের ভয়াবহ বন্যায় ব্রীজ দু’টির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছিল। যার ফলে প্রতি বছর বর্ষাকালে ক্রমান্বয়ে ক্ষতি সাধিত হচ্ছে। যা দিন দিন চলাচলের অনুপোযোগী হয়ে উঠছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code