ফ্রান্সের তুলুজ প্রবাসীদের সমুদ্র ভ্রমণ

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স থেকে)ঃ ফ্রান্সের পিঙ্ক নগরী খ্যাত তুলুজে তুলুজ প্রবাসী বাংলাদেশিদের সমুদ্র ভ্রমণ অনুষ্টিত হয়েছে। তুলুজের অদূরে ভূমধ্যসাগরের তীর গুইশান সমুদ্র বেলাভূমিতে গত ২০ অগাষ্ট দিনব্যাপী এ পিকনিক অনুষ্ঠিত হয়। সকালে তুলুজ শহরের জন জুরিস থেকে ৬০ জন সদস্যকে নিয়ে একটি বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সমুদ্র ভ্রমণে তুলুজ ও আশপাশের শহর গুলো থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। যাত্রার শুরুতে তুলুজ প্রবাসী বাংলাদেশিদের পক্ষই থেকে শামীম উদ্দিন খান স্বাগত বক্তব্য রাখেন। তরুণ সংগঠক আব্দুর রহিম আকাশের প্রাণবন্ত উপস্থাপনার মধ্যে দিয়ে এই ভ্রমণে আনন্দ আর খুশিতে মেতে উঠেন সবাই। এক সময় নয়রাভিরাম এক স্পটে সকালের নাস্তা পরিবেশন করা হয়। বেলা দেড়টায় বাস পৌঁছে গন্তব্য স্থল ভূমধ্যসাগরের তীরে গুইশান বেলাভূমিতে। সেখানে আগতরা ইউরোপীয় পর্যটকদের সাথে একাত্বতায় দল বেঁধে সমুদ্র স্নান,সাঁতার খেলা আর বেলাভূমিতে খেলেন নানা দেশীয় খেলা।

Manual4 Ad Code

মনো মুগ্ধকর সমুদ্র অবলোকনের পর এক সময় বেলা ঘনিয়ে আসে। শুরু হয় নারী শিশুদের পূর্বনির্ধারিত বিভিন্ন প্রতিযোগিতা। যাত্রা পথে করা হয় বিরতি। সেখানে বনভোজনে আগত সকলকে নিয়ে শুরু হয় আকর্ষণীয় রাফেল ড্র। পরে রাফেল ড্রতে বিজয়ীদের পুরস্কার পর্ব শুরু হয়। তুলুজের বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ও আব্দুর রহিম আকাশের সরস উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন,কমিউনিটি ব্যক্তিত্ব আলী হোসেন খান,শওকত হোসেন বিপু,ওসমান হোসেন মনির,হামিদুর রহমান ও ইমরান হোসেন প্রমূখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় এবং রাফেল ড্রতে বিজয়ীদের হাতে বিভিন্ন রকমের পুরস্কার তুলে দেওয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code