শিক্ষাবিদ সৈয়দ আফসার উদ্দিন ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত হয়েছেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস :

Manual2 Ad Code

ব্রিটিশ-বাংলাদেশী মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ – সৈয়দ আফসার উদ্দিন এমবিই গ্রেট ব্রিটেনের সম্মানজনক পুরষ্কার  ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত হয়েছেন।

Manual2 Ad Code

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও এবং ভয়েস অব আমেরিকা রেডিওর সাবেক ব্রডকাস্টার, চ্যানেল এস টিভির সিনিয়র সংবাদ পাঠক- সৈয়দ আফসার উদ্দিন ব্রিটিশ -বাংলাদেশী ইলেকট্রনিক মিডিয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি লন্ডনে শিক্ষকতা করেছেন প্রায় ত্রিশ বছর।

তিনি একইসাথে ১৯৮৯ সালে কাজ শুরু করেন , প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায়। ইলেকট্রনিক মিডিয়াতে তাঁর অসামান্য কাজ ও জনপ্রিয়তা এবং শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ এই সম্মাননা তাঁকে দেয়া হলো। তিনি বাংলাদেশ টেলিভিশন ও লন্ডন ভিত্তিক বাংলা টিভিতেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

Manual3 Ad Code

২৪ অক্টোবর ২০২২, সোমবার,  লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহল এর লর্ড চেম্বারলিন চেম্বারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উচ্চ আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন এ পুরষ্কার সৈয়দ আফসার উদ্দিনের হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ডেপুটি ক্লার্ক টু দ্যা চেম্বারলেইন কোর্ট – টিফেইন লি বিয়ান ‘ডিক্লারেশন অব দ্যা ফ্রিম্যান’ পড়তে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে অতি সুপরিচিত মুখ সৈয়দ আফসার উদ্দিনকে আহ্বান জানান।
পরে টিফেইন লি বিয়ান পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে সৈয়দ আফসার উদ্দিনের হাতে ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননাটি তুলে দেন।

এই আন্তর্জাতিক এবং লন্ডনের সর্বোচ্চ সম্মান তাঁদেরকেই দেয়া হয়, যাঁরা নিজ নিজ কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সফলতার সাথে অসাধারণ অবদান রেখে চলেছেন।

উল্লেখ্য ১২৩৭ সাল থেকে ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন (ফ্রীম্যানশীপ) সম্মাননা চালু রয়েছে। এই সম্মাননা ব্রিটেনের রাজ্ পরিবারের এগারোজন সদস্য এরইমধ্যে লাভ করেছেন। এঁদের মধ্যে রয়েছেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ, তাঁর মা প্রয়াত প্রথম এলিজাবেথ, বর্তমান রাজা তৃতীয় চার্লস, প্রয়াত প্রিন্সেস ডায়ানা, প্রিন্স উইলিয়াম প্রমুখ।
এছাড়া ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমোট কোহল, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধান মন্ত্রী জওহর লাল নেহেরু, জাতি সংঘের সাবেক মহাসচিব কফি আনান, বিশ্বখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী স্টিভেন হকিংস, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ এ সম্মানে ভূষিত হয়েছেন।

সম্মান লাভের পর সৈয়দ আফসার উদ্দিন প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে যিনি এই সম্মানের জন্য তাঁকে নোমিনেট করেছিলেন তাঁকে ধন্যবাদ জানান। একইসাথে ধন্যবাদ জানান এই সম্মান দেয়ার জন্য গঠিত প্যানেল সদস্যদের প্রতি।

Manual3 Ad Code

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সৈয়দ আফসার উদ্দিন আরো বলেন – “এই সম্মাননা প্রাপ্তির ফলে কাজের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি মনে করি আমার মতো যাঁরা দীর্ঘদিন ধরে ইলেক্ট্রনিক মিডিয়া ও শিক্ষাক্ষেত্রে কাজ করছেন এই সম্মান তাঁদেরকে আরো মনোযোগ ও যত্নসহকারে কাজ করতে উৎসাহিত করবে”।
এছাড়া তিনি তাঁর তেত্রিশ বছরের মিডিয়া ক্যারিয়ার ও ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তি তাঁকে কাজ করার সুযোগ করে দিয়েছেন – তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সাথে তাঁর প্রতি ছাত্র – ছাত্রীদের ও দর্শকদের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কাজ থেকে ছুটি নিয়ে অনুষ্ঠানে আসার জন্য পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্খীদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

এই দীর্ঘ পথচলায় পাশে থেকে সব ধরণের সহযোগিতা ও উৎসাহ দেয়ার জন্য সৈয়দ আফসার উদ্দিন – স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে তাঁর এই প্রাপ্ত সম্মাননা উৎসর্গ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code