বার্মিংহামে দৈনিক কালের কন্ঠের সহকারী সম্পাদক মোস্তফা মামুনের সাথে মিডিয়া পয়েন্টের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual6 Ad Code

রাজু আহমেদ ঃ বৃটেন সফররত দৈনিক কালের কন্ঠের সহকারী সম্পাদক,বিশিষ্ট লেখক,প্রতিথযশা সাংবাদিক ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুনের সাথে মতবিনিময় সভা করেছেন বার্মিংহামের বাংলা মিডিয়ার সংবাদকর্মী ও সংস্কৃতিকর্মীরা। গত ১৬ জুন বার্মিংহামের স্মলহীথের এমটি ক্যাটারিং-এ বার্মিংহামের বাংলা মিডিয়া কর্মীদের কার্যালয় মিডিয়া পয়েন্টের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শুরুতে মোস্তফা মামুনকে বার্মিংহামের বাংলা মিডিয়া কর্মীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এসময় মোস্তফা মামুন বৃটেনের প্রেক্ষাপটে বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের একনিষ্টতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন,বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়া গেলেও বৃটেনে বাংলা মিডিয়ায় তা বেশ দুঃসাধ্য; অথচ নানা পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও বৃটেনের সংবাদকর্মীরা যথেষ্ট সুনাম ও সফলতার সাথে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বাংলা টিভি‘র এম্বেসেডর তারেক চৌধুরী‘র সভাপতিত্বে ও এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি জয়নাল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,বার্মিংহাম আওয়ামিলীগের সহ সভাপতি বুলন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,সংস্কৃতিকর্মী অপরুপার খালেদ আহমেদ,এনটিভির নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী,একাত্তর টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ,বাংলা টিভি‘র বার্মিংহাম প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,এটিএন বাংলা ইউকের রিপোর্টার বদরুল আলম,আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের সভাপতি ও বাংলা ভয়েসের পরিচালক আবু হায়দার চৌধুরী সুইট,রিয়েল সিলেট পেইজের পরিচালক হেলাল আহমেদ,বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী,যুক্তরাজ্য যুব সংহতির আহবায়ক মনসুর আলম,ওয়েষ্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহ মতিন মিয়া,বার্মিংহাম যুব সংহতির সভাপতি আখমল হোসেন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান হিসেবে সংবাদ সংগ্রহে বিশ্বের বিভিন্ন দেশ সফর করা প্রতিথযশা সাংবাদিক মোস্তফা মামুনের সৃজনশীল লেখনীর প্রশংসা করেন। তারা তাঁকে শুধুমাত্র একজন সাংবাদিক নয় উল্লেখ করে বলেন,একজন স্বনামধন্য লেখক হিসেবে খুব অল্প সময়ে সত্তুরটিরও বেশী বই লিখে তিনি সর্বস্থরের পাঠকদের মনেও ঠাইঁ করে নিয়েছেন। বক্তারা সিলেট থেকে রাজধানী ঢাকাতে গিয়ে দুই দশকের বেশী সময় ধরে মোস্তফা মামুন বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করা ছাড়াও বর্তমানে দৈনিক কালের কন্ঠের সহকারী সম্পাদক ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকে পুরো সিলেটবাসী গৌরব বলে উল্লেখ করেন। উল্লেখ্য মোস্তফা মামুন প্রথমে দৈনিক ভোরের কাগজে ক্রীড়া রিপোর্টার হিসেবে যোগ দিয়ে পরবর্তী সময়ে দৈনিক প্রথম আলো ও দৈনিক যায় যায় দিনে কাজ করে বর্তমানে দৈনিক কালের কন্ঠের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code