ম্যানচেষ্টার আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual4 Ad Code

মাহী মাসুম ঃ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে ম্যানচেষ্টার আওয়ামীলীগের উদ্যোগে পালন করা হয়েছে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে অনুষ্টিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বৃটেন সফররত হবিগঞ্জ-৩ এর সংসদ সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। আর প্রধান বক্তা ছিলেন ঢাকা ১৬ এর সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন আবু নাসের ওয়াহাব,মাইনুল আমীন বুলবুল,রুহুল আমিন চৌধুরী মামুন,গাওছুল ইমাম চৌধুরী প্রমূখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মাহমুদুর রহমান বুলু, শাহ নেওয়াজ,আবু তাহের,রূহুল আমিন রূহেল,শাইখুল ইসলাম,নাসিরুল আলম,সুরুত মিয়া,সোহেল আহমেদ,আমিনুল হক ওয়েস,ফাইজুল হক জুয়েল,হারুন মিয়া প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে ডি.এম. কোরাইশি কোরআন তেলোয়াত করেন আর মোনাজাত পরিচালনা করেন গোলাম মোস্তফা এমবিই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code