গভর্নরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফ্রান্সের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রিয়াদ সালাহমের বিরুদ্ধে গ্রেফতারি পরয়োনা জারি করেছে ফ্রান্সের প্রসিকিউটররা। দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইনের লঙ্ঘন দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি আপিল করার কথাও জানান।

Manual3 Ad Code

৭২ বছর বয়সী সালাহমের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কয়েকটি দেশে তদন্ত চলছে। কর্মরত অবস্থায় তিনি যে সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখছেন ইউরোপের তদন্তকারীরা। এ নিয়ে মঙ্গলবার প্যারিসে শুনানির দিন ধার্য ছিল।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code