কাজলের যা অপছন্দ অজয়ের

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। দুই দশকের বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন। ভক্তদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

 

Manual3 Ad Code

গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা  (২০০০), ইউ মি অউর হাম (২০০৮), তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন অজয়-কাজল। দীর্ঘ দিন পর আবারো পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন তারা। তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র  সিনেমায় দেখা যাবে তাদের।

Manual2 Ad Code

 

এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অজয় দেবগন বলেন, সবাই জানেন, কাজল খুব চমৎকার অভিনেত্রী। একজন অভিনয়শিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের। এছাড়া সে আমার স্ত্রী। তাই কাজ করতে গিয়ে কোনো অস্বস্তিও হয় না।

 

কাজলের আচরণের কোন বিষয় অপছন্দ এবং তা পরিবর্তন করতে চান? জানতে চাইলে এই অভিনেতা বলেন, সে সেটে অনেক কথা বলে। যখনই তাকে কোনো বিষয়ে মনোযোগ দিতে বলা হয়, সে অন্য কিছু করে। তার এই স্বভাবের জন্য সবসময়ই অভিযোগ করি। কিন্তু সে যখন চুপ হয়ে যায় তখন আবার জিজ্ঞেস করি— সমস্যা কোথায়? তাই তার কোনো স্বভাব পরিবর্তন করতে চাই না।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

১৯৯২ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কাজলের। তখন তার বয়স মাত্র সতেরো। ১৯৯৯ সালে কাজল যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে তখন অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ জুটির দুই সন্তান— মেয়ে নায়সা ও ছেলে যুগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code