বিসিবির সঙ্গে হ্যালসল অধ্যায়ের সমাপ্তি

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual4 Ad Code

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে রিচার্ড হ্যালসলের অধ্যায় শেষ, গুঞ্জনটা উঠেছিল আগেই। আড়ালে আবডালে থাকা সেই গুঞ্জনটাই আজ প্রকাশ্যে ডানা মেলল। বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ পদে আর থাকছেন না এ জিম্বাবুইয়ান। বাবার অসুস্থতার কারণ দেখিয়ে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। বিসিবিও গ্রহণ করেছে তাঁর পদত্যাগপত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
হ্যালসলের পদত্যাগ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার বাবার অসুস্থতার কারণ জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ড তাঁর প্রতি সম্মান জানিয়ে পদত্যাগপত্র গ্রহণ করেছে।’
হ্যালসলের পদত্যাগের মধ্য দিয়ে সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারীর বিদায়ও নিশ্চিত হলো। হাথুরুসিংহে থাকতে ফিল্ডিং কোচ থেকে সহকারী কোচ পদে উন্নীত হয়েছিলেন হ্যালসল। পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরই ছুটিতে গিয়েছিলেন তিনি। নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না হ্যালসল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code