এবার করোনায় আক্রান্ত রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভাও । বুধবার রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়।

Manual7 Ad Code

জানা গেছে, প্রাথমিক পর্যায়েই ওলগা লুইবিমোভার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাই বড় কোনও ঝুঁকি নেই। যে কারণে হাসপাতালে ভর্তি না-করে, তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওলগা লুইবিমোভাও তার মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন ।

এই নিয়ে রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনা সংক্রমণের শিকার হলেন। গত সপ্তাহে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

Manual2 Ad Code

মৃত্যু বেশি না হলেও রাশিয়ায় এখন দ্রুততায় বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৭ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৩২৭ জন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code