ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন লিজ ট্রাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ব্রিটেনের রানি এলিজাবেথ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন। এর মাধ্যমে মঙ্গলবার ট্রাস প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। ছয় বছরের চতুর্থ কনজারভেটিভ প্রধানমন্ত্রী হলেন তিনি। তিন বছর দায়িত্ব পালনের পর পদত্যাগে বাধ্য হওয়া বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছেন ট্রাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। মঙ্গলবার লিজ ট্রাস রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের জন্য রাজ পরিবারের স্কটিশ প্রসাদে যান। এসময় তিনি ৯৬ বছর বয়সী রানির কাছে সরকার গঠনের অনুমতি চান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code