ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও দেশটির ক্ষমতার মসনদে বসতে যাচ্ছেন। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে এমন ইঙ্গিত মিলেছে। বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
বুথফেরত জরিপে ইয়েমিনা পার্টির নাফতালি বেনেটের চেয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল এগিয়ে আছে। জরিপের ফল সামনে আসতেই জেরুজালেমে সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি বড় জয়ের কাছাকাছি।’
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বুথফেরত জরিপের প্রতিফলন ঘটলে ইসরায়েলের রাজনীতিতে নাটকীয় প্রত্যাবর্তন ঘটবে নেতানিয়াহুর। টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান দুর্নীতির অভিযোগের মুখে থাকা এই রাজনীতিক। ফলে এবারের নির্বাচনকে নেতানিয়াহুর প্রত্যাবর্তনের পক্ষে-বিপক্ষে ভোট হিসেবে দেখা হয়েছিল।

Manual3 Ad Code

ইসরায়েল টেলিভিশনের জরিপ বলছে, নেতানিয়াহুর ডানপন্থী দল ১২০টি আসনের নেসেটে ৬১ বা ৬২টি আসন পাবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code