বার্মিংহামে বাংলাদেশী ব্যাডমিন্টন ফেডারেশনে‘র ব্যাডমিন্টন প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ৯৬টি বাংলাদেশী ব্যাডমিন্টন দলের অংশগ্রহনে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০১৭। বাংলাদেশী ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে‘র উদ্যোগে বার্মিংহামের পেরীবারের একটি লেইসার সেন্টারে গত ১০ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে দিনব্যাপি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে লন্ডন,লুটন,লেস্টার,ম্যানচেষ্টার,পোর্টসমাউথ,লিভারপুল,ওল্ডহাম,উইরাল,কভেন্ট্রিসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশী বিভিন্ন ব্যাডমিন্টন দলের খেলোয়াড়রা অংশ নিয়ে চুড়ান্ত খেলায় পৌছুবার জন্য তাদের ক্রীড়া নৈপূণ্য প্রদর্শন করে। তবে সবশেষে ক্যাটাগরি ‘‘ডি‘‘ তে বার্মিংহামের সুমন ও তাহমীদ জুটি চ্যম্পিয়ন এবং লুটনের সায়েদ ও বারী জুটি রানার্সআপ আর লন্ডনের জাহিদুল এবং মাসুম জুটি তৃতীয় স্থান অধিকার করতে সক্ষম হয়। এছাড়া ক্যাটাগরি ‘‘সি‘‘ তে চেষ্টারের মোহাম্মদ ও জামি জুটি চ্যম্পিয়ন এবং লুটনের তুহিন ও পোর্টসমাউথের রাইহান জুটি রানার্স আপ আর লিভারপুলের রিচার্ড ও উইরালের শিশু তৃতীয় স্থান লাভ করে। ক্যাটাগরি ‘‘এ‘‘ তে বার্মিংহামের আলী আসগর ও জ্যাক জুটি চ্যম্পিয়ন,লন্ডনের দোয়েল ও দিলওয়ার রানার্স আপ এবং বার্মিংহামের শাহ ও ফাহিম জুটি তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের বিভিন্ন খেলোয়াড়দের হাতে নগদ অর্থসহ ট্রফি প্রদান করা হয়। বাংলাদেশী ব্যাডমিন্টন ফেডারেশন ইউকে‘র চেয়ারম্যান আতা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন রবিউল হোসেন,হারুন রাজা,কামাল উদ্দিন,আনোয়ার ইসলাম প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code