ওয়েলসে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী : পদ্মাসেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ ( যুক্তরাজ্য ব্যুরো অফিস) :

Manual4 Ad Code

বৃটেনের কার্ডিফের ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নৈশভোজ ও কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এবং নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।

Manual7 Ad Code

২৭ শে জুন, সোমবার কাডিফের একটি সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগ জাতিয় পরিষদের সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমদ এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক,  এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন — যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য ও ওয়েলস আওয়ামীলীগের  সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের  সহ-সভাপতি সাইফুল ইসলাম নজরুল,  যুগ্ম-সাধারন সম্পাদক গোলাম মর্তুজা , সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, কাডিফ কাউন্টি কাউন্সিলার সালেহ আহমদ, সাবেক ছাত্রনেতা মাহতাব আহমেদ সাচ্চু, ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে ওয়েলসের সভাপতি আলহাজ্ব আসাদ মিয়া,  ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন শিবুল,  ওয়েলস যুবলীগের  সভাপতি ভিপি সেলিম আহমদ,  সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম,  সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমদ, মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান কাবিদ, আব্দুর রুউফ, ময়না মিয়া, আকবর আলী, কামরুল ইসলাম, আব্দুল বারি, শেখ সুমন তরফদার, সবুজ আহমেদ, মৌলা আফতাব ও সেবুল আলী প্রমুখ।

ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য  মোহাম্মদ ফিরোজ তার বক্তব্যে বলেন, পুরান ঢাকার বিখ্যাত রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য গঠিত উপমহাদেশের প্রাচীণতম এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক  দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়েই রোপিত হয়েছিল বাঙালির হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা সংগ্রামের বীজ।
২৩ জুন সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী । তবে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রারম্ভে যুক্ত হয়েছে নতুন এক  মাইলফলক, মহা ধুমধামে উদ্বোধন হয়েছে  দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন।

অনুষ্ঠানে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও  অভিনন্দন জানিয়ে বক্তারা বলেছেন ,পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটি আমাদের উন্নয়ন, অহংকারের প্রতীক। আত্মমর্যাদা, আত্মপরিচয়, স্বপ্নের সেতু আজ দৃশ্যমান, বঙ্গবন্ধু কন্যার অদম্য সাহসিকতার অবদান, জয়তু দেশরত্ন শেখ হাসিনা, যার সততা, সাহসিকতা, দূরদর্শিতায় ও দৃঢ়তার ফলে বাঙ্গালীর আত্মমর্যাদা,আত্মবিশ্বাস ও বিজয়ের গর্বের প্রতীক দীর্ঘতম পদ্মা সেতুতে আজ বাস্তবে পরিণত হওয়ায় বিশ্বময় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং জাতির আস্থাকে ত্বরান্বিত করেছে।  নিজেদের টাকায় পদ্মা সেতু করার মাধ্যমে বিদেশি নির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে কোনো কাজ করা সম্ভব সেটাও বাংলাদেশ প্রমাণ করেছে। যারা মনে করেন বিদেশিদের ছাড়া চলে না নিজেদের টাকায় পদ্মা সেতু করে শেখ হাসিনা তাদেরকে দেখিয়ে দিয়েছেন।
নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের ফলে সারা বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ভাবমূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর একটি সাহসী সিদ্ধান্ত তাকে একজন আত্মবিশ্বাসী, দৃঢ়প্রতিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, ক্রমাগত জিডিপি প্রবৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই সেতুর জন্য প্রধানমন্ত্রী যে ত্যাগ স্বীকার করেছেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের সাফল্য সেই ত্যাগকে যৌক্তিক করে তুলেছে বলে সবাই অভিমত ব্যাক্ত করেছেন।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code