বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে একক প্যানেল জমা পড়ায় নির্বাচন কমিশন সভাপতি হিসেবে এম এস চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক পদে আকবর হোসেন ও ট্রেজারার পদে নাসিম আহমদের নাম ঘোষণা করেন । রবিবার পূর্বলন্ডনের এনজাইন ইয়ুথ ক্লাবে বেলা দুইটায় দুটি সেশনে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Manual8 Ad Code

প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হাবিবুর রহমান ময়না এবং অনুষ্ঠান পরিচালনা করেন শামীম আহমদ হেলাল। অনুষ্ঠানে বিগত সেশনের আর্থিক হিসাব পেশ করেন সংগঠনের ট্রেজারার মাইনুল হক । উপস্থিত ট্রাষ্টি বৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের বিদায়ী সভাপতি সাধারণ সম্পাদক ও ট্রেজারার ।
দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় বহুল প্রতিক্ষিত নির্বাচন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নোর্বাচন কমিশনার হাবিবুর রহমান, তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার ব্যারিস্টার মাসুদ আহমদ ও সাবেক কাউন্সিলার ফানু মিয়া ।
বিকেল সাড়ে চারটায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান মুহুর্মুহু করতালির মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি মাত্র প্যানেল হয়েছে। তিনি এই প্যানেলকে বিজয়ী অভিহিত করে সভাপতি হিসেবে মনজুরুছ ছামাদ চোধুরী মামুন, সাধারন সম্পাদক হিসেবে আকবর হোসেন এবং ট্রেজারার হিসেবে নাসিম আহমদকে নির্বাচিত ঘোষনা করেন। বাকি ২৮ কর্মকর্তাদের নাম ঘোষনা করেন সহকারী নির্বাচন কমিশনার বৃন্দ।
নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুছ ছামাদ চোধুরী সর্ব সম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সংগঠনের চ্যারিটি রেজিস্ট্রেশন ও লন্ডনে বিয়ানীবাজার ভবন প্রতিষ্ঠা সহ যাবতীয় উন্নয়ন কাজে সকল ট্রাস্টির সহযোগিতা কামনা করেন।
বিদায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান ময়না বলেন, আমরা লন্ডনে একটি উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করেছি, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটিমাত্র প্যানেল জমা দিয়েছি। তিনি আশা প্রকাশ করে বলেন, বর্তমান এই কমিটির মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন সাধিত হবে। বিজিএম সফল করায় সকল সকল ট্রাস্টি বৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
নির্বাচন কমিশন ঘোষিত কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির সদস্য বৃন্দ হলেনঃ চেয়ারপারসন মনজুরুছ ছামাদ চৌধুরী মামুন, সহসভাপতি যথাক্রমে খলিল উদ্দিন পল, আকমল হোসাইন দোলা, মুহিত উদ্দিন বলাই, মো ফারুক উদ্দিন, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সহসাধারণ সম্পাদক মাহমুদ হোসাইন সেলিম, ট্রেজারার নাসিম আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার সুরমান খান, অর্গানাইজিং সেক্রেটারি বদরুজ্জামান বদর, অ্যাসিস্টেন্ট অর্গানাইজিং সেক্রেটারি আশফাক আহমেদ, ট্রাস্টিশিপ সেক্রেটারি শামসুর রহমান মাতাব, অ্যাসিস্ট্যান্ট ট্রাস্টিশিপ সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান, স্পোর্টস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আহমাদ হোসাইন, এসিস্টান্ট স্পোর্টস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল কাদের মুরাদ।
বোর্ড অফ ট্রাস্টি হাবিবুর রহমান ময়না, শামীম আহমদ হেলাল, মোহাম্মদ মাইনুল হক, সিরাজ উদ্দিন আহমদ, বদরুল হক, ইসলাম উদ্দিন, আমিনুল ইসলাম, দবির হুসাইন, মোহাম্মদ বেলাল আহমদ, জামিল চৌধুরী, সেহাব উদ্দিন কাজল, রফিক উদ্দিন, আবু বকর খসরু, ইকবাল হুসাইন, গুলজার হোসাইন ও বেগম চৌধুরী।

Manual4 Ad Code

(সূত্রঃ ওয়ানবাংলানিউজ ডটকম)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code