ব্রিটেনের প্রিন্স ফিলিপ আর নেইঃ শেষকৃত্য হবে ১৭ এপ্রিল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code
যুক্তরাজ্য অফিস :  ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ আর নেই। ‘ডিউক অব এডিনবারা’ খেতাবধারী এই যুবরাজের বয়স হয়েছিল ৯৯ বছর। শুক্রবার (৯ এপ্রিল ২০২১) সকালে তিনি রাজভবন উইন্ডসর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রিটিশ রাজ পরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রানি এলিজাবেথের ৬৯ বছরের শাসনামলে সবসময় সঙ্গী ছিলেন প্রিন্স ফিলিপ।
১৯২১ সালের ১০ জুন গ্রিক ও ড্যানিশ রাজপরিবারে জন্ম নেয়া প্রিন্স ফিলিপ ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করেন। বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে রাজতন্ত্রকে আধুনিকায়ন করতে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। বাকিংহাম প্যালেসের দেয়ালের ভেতরে এলিজাবেথকে রানি হয়ে ওঠার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন প্রিন্স ফিলিপ।

এদিকে ব্রিটেনের রানি এলিজাবেথের সদ্য প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য আগামি ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ব্রিটিশ রাজপরিবার থেকে এ তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

প্যালেসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, “প্রিন্স ফিলিপের শেষকৃত্যে প্রিন্স হ্যারি উপস্থিত থাকবেন। তার মরদেহ উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জের চ্যাপেলে রাখার কথা রয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, শেষকৃত্যে উপস্থিত মানুষের সংখ্যা ৩০ জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। করোনাভাইরাসের কারণে এতো সংখ্যক মানুষের উপস্থিতির চিন্তাটা এসেছে। ব্রিটেনের রানিসহ যারা উপস্থিত থাকবেন সেখানে, সবার মুখে মাস্ক থাকতে পারে বলে রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে।

রাজপরিবার ছেড়ে লস অ্যাঞ্জেলেসে স্থায়ী হওয়া প্রিন্স হ্যারি শেষকৃত্যে আসলেও তার স্ত্রী অন্তঃসত্তা রয়েছেন। মেগান ওই আয়োজনে থাকতে পারবেন বলে মনে হয় না। কারণ, চিকিৎসক তাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।

Manual5 Ad Code

প্রিন্স ফিলিপের সম্মানে বহু মানুষ বাকিংহাম প্যালেসের ফটকে এবং উইন্ডসর প্যালেসের বাইরে ফুল রেখে গেছেন। মানুষজনকে কোথাও জড়ো হতে বা পুষ্পস্তবক না দেওয়ার জন্য অবশ্য সরকারিভাবে অনুরোধ করা হয়েছে।

রাজপরিবারের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে, ফুল দেওয়ার বদলে প্রিন্স ফিলিপ স্মরণে দাতব্য প্রতিষ্ঠানে যেন অর্থ দেন সাধারণ জনগণ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code