বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠনের প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস :
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের প্রতিবাদ জানিয়ে যুক্তরাজ্য বিএনপি, জিয়া পরিষদ, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
৪ মে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমনের আগ থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মার্বেল আর্চ স্টেশন থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেল (ক্লারিজ) ঘেরাও করে রাখেন।

Manual8 Ad Code

এ সময় তারা প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অবশ্য যুক্তরাজ্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু, আহসানুল আম্বিয়া শোভন, মো. মাকসুদুর রহমান মমিন ও ড. ফেরদৌসী বেগম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code