রইসের ঘটনাটি তদন্ত করছে পুলিশ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতি‌নি‌ধি:

Manual6 Ad Code

পূর্ব লন্ড‌নের নিউহা‌মের কাস্টমস হাউস এলাকায় শ্বেতাঙ্গ প্রতি‌বেশীর উপর্যুপরি ছুরিকাঘাতে রইস উদ্দীন (৪৪) না‌মে এক ব্রিটিশ বাংলাদেশি মারা গে‌ছেন। লন্ড‌নের বাথ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি।

Manual8 Ad Code

প্রতি‌বেশী‌দের সূত্রে জানা গে‌ছে, ঘ‌রের দ‌রজা খোলা রাখার মতো তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে ওই শ্বেতাঙ্গ প্রতি‌বেশী বাগবিতণ্ডার এক পর্যা‌য়ে উপর্যুপরি ছুরিকাঘাত কর‌লে গু‌রুতর আহত অবস্থায় হাসপাতা‌লে নেওয়া হয় রইস উদ্দীন‌কে। এ ঘটনায় ছু‌রিকাহত হন রই‌সের ১৬ বছর বয়সী ছেলেও। এ ঘটনায় হত্যাকারীকে পুলিশ গ্রেফতার ক‌রে‌ছে। এই হত্যাকান্ড কেন ঘটেছে তা তদন্ত করছে লন্ডন পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code