লন্ডনে লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ে আনন্দসভা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual1 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নে (৬ নং) নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিনের বিজয়ে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত ৩০ নভেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনে এই অনুষ্ঠান হয়। আলী আহসান খান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন এম এ আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী তহুর আলী।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক স্পীকার খালিছ উদ্দিন, মকসুদ রহমান, আব্দুল করিম, আলমাছ খান আজাদ,ফারুক আহমদ, কামরান আহমদ সিকন্দরী, শাহ ইমরান হোসেইন, এম ইলিয়াছ আলী, চন্দন মিয়া, এম এনামুল হক, ফয়সাল আহমেদ আলী, নাসির উদ্দিন, ছুরত আলী, আব্দুল কাদির, শামীম আহমদ, ওবায়দুর রহমান জুহেদ, আলাউদ্দিন, আব্দুল ছাত্তার,মাহবুব আহমদ,বদরুল হক শাহীন, মাছুম মিয়া,ছাদেক আলী, শাহান আহমদ, শামীম আহমদ, ছালেহ আহমদ প্রমূখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code