লন্ডনে আজাদ উদ্দিন আজাদের সাথে সিটি ক্লাবের মতবিনিময় সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস :
লন্ডনে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ উদ্দিন আজাদের সাথে সিটি ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট শহরে জন্ম নেয়া ও বেড়ে উঠা যুক্তরাজ্যে বসবাসরতদের সংগঠন সিলেট সিটি ক্লাব ইউকের উদ্যোগে গত ২ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের এক রেষ্টুরেন্টে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার আজাদ উদ্দিন আজাদের যুক্তরাজ্য সফর উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সিলেট সিটি ক্লাব ইউকের সভাপতি আবু বক্কর ফয়েজী সুমনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের অন্যতম সদস্য শহিদুল ইসলাম মামুন। সভার শুরুতে দোয়া পরিচালনা করেন তাজ আহমদ।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি মুজিবুল হক মনি, সাবুল সামসুজ্জামান, মাহমুদুর রহমান শানুর, দেলওয়ার হোসেন, জাকির হোসেন, তাজ আহমদ, বাপ্পী আহমদ, সুহেল আহমদ, শিপার আহমদ বাবলা, জাহাঙ্গীর আহমদ, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, সালেহ গজনবী, সুজাদ আহমদ, তপু শেখ, মোহনুজ্জামান চৌধুরী, মিজানুর রহমান, সালাউদ্দিন মামুন, ফাহিম আহমদ জাকির, রফি চৌধুরী শিবা, দেলওয়ার আহমদ, শাহীন আহমদ, জালাল আহমদ মিন্টু, আজগর আলী, এমরান আহমদ, জিয়াউল ইসলাম জিয়া, আবদুল্লাহ রাহিম বাপন প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code