পুতিন নারী হলে ইউক্রেনে আগ্রাসন চালাতেন না: বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন নারী হলে তিনি ইউক্রেনে আগ্রাসন চালাতেন না বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, এই ‘পাগলাটে, পুরুষালি’ আগ্রাসন ‘বিষাক্ত পৌরুষপূর্ণতার যথাযথ উদাহরণ’। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনের আগে এমন মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই সম্মেলনে ভবিষ্যত হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন মিত্ররা। মাদ্রিদের এই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাগাদা দেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code