নিউইয়র্কে মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও সৈয়দ বজলু স্মরণে দোয়া মাহফিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স এস্টোরিয়ায় সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ ও সাংসদ বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন আলীর বড় ভাই সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজসেবক সৈয়দ বজলু আলী স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে আগস্ট রবিবার কুইন্সের এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদে বাদ মাগরিব মৌলভীবাজার জেলাবাসীর আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমান। এতে উপস্থিত ছিলেন সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সোহান আহমেদ টিটু, হারুন আলী, নুরে আলম জিকু, শেখ শফিকুর রহমান, আম্বিয়া মিয়া, সৈয়দ মামুন আলী, তানিম চৌধুরী প্রমুখ। এতে মৌলভীবাজার জেলার অধিবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সবশেষে মুনাজাতের মাধ্যমে মৃত্যুবরনকারী সকলের মাগফেরাত কামনা করে দোয়া ও উপস্থিত সকলের মাঝে শিরনি বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code