২০৩৬ পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকা পাকাপোক্ত করলেন পুতিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সংবিধানে বদল এনে ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৪ সালে তার চলতি শাসনামল শেষ হবে। এরপরও ৬ বছর মেয়াদকালে আরও দুইবার, অর্থাৎ ২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন তিনি। শনিবার থেকে এটি কার্যকর হবে বলে সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ওই প্রজ্ঞাপন জারি করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। খবরে বলা হয়, সপ্তাহব্যাপী চলা গণভোটে ৭৮ শতাংশ মানুষ সংবিধানের ওই সংশোধনীর পক্ষে মত দেন। এটিকে পুতিনের এক বিশাল বিজয় হিসেবে দেখা হচ্ছে। যদিও সমালোচকরা বলছেন, ওই গণভোট অবৈধ ছিল। এতে প্রচুর কারচুপি করা হয়। মানুষজনকে বাধ্যও করা হয় এ সংশোধনীর পক্ষে ভোট দিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code