ইতালির মিলানে ফেনী জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইতালি প্রতিনিধি ::: ইতালির মিলানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ও রোজাদারদের সম্মানে প্রতিবছরের ন্যায় এই বছর ও ইফতার মাহফিলের আয়োজন করেন ফেনী জেলা সমিতি মিলান। রবিবার স্থানীয় মিলান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ফেনী জেলা সমিতির কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটি সহ বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সামাজিক ও বব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। সমিতির উপদেষ্টা বেলাল হোসেন পাটোয়ারীর পরিচালনায় আগত মুসল্লিদের স্বাগত জানান এবং উপস্থিত রোজাদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি নুরুল আফসার বাবুল সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবন। ইফতার মাহফিলে রমজানের উপর গুরুত্ব আলোচনা করেন এবং মোনাজাত করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইমরান হোসাইন ও আনিসুর রহমান। ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল মতিন ভূঁইয়া,সিনিয়র সহ সভাপতি মোকছেদ আলম, উপদেষ্টা নুরইসলাম খোকন, সেলিম আহামেমদ,আব্দুল খালেক জসিম,জাফর আহামেমদ,মোহাম্মদ সোহাগ, সিনিয়র যুগন সা:সম্পাদক কাজী আনিছুজামান শিমুল,সাংগঠনিক সম্পাদক এনামুল হক রিমন,আজম খান,হাফিজ উদ্দিন খোকন,ইমাম হোসেন মুরাদ,সহিদ উল্লাহ,মোহাম্মদ নাজিম উদ্দিন,জাহিদ হোসেন জিকু,ওলি উলল্যা জাহিদ,একরাম বাবু,বাবলু হাজারী,মোহাম্মদ শাহাজান,কামরুল ইসলাম শিহাব ও আনোয়ার আহমেদ সুমন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code