সামাজিক দুরত্ব না মেনে খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলা বিএনপির ওয়াটসাপ গ্রুপের অর্থায়নে মহামারী করোনার উদ্ভুত পরিস্থিতিতে এবং আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৮’ই মে সোমবার অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে উছলাপাড়াস্থ হিমেল কোল্ড স্টোরে দুপুরে টেলি কনফারেন্স এর মাধ্যমে কর্মসুচীর আনুষ্ঠানিক সুচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ত্রাণ বিতরণ কার্যক্রমে বিএনপির কয়েকজন নেতাকর্মী পিপি-মাস্ক পড়লেও বেশীরভাগ’ই মানেননি সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্য সংস্থার কোনো বিধিমালা। দেখা যায়,সরকার যেখানে সামাজিক দূরত্ব মানার জন্য সর্বসাধারণকে কঠোর নির্দেশনা দিয়েছে সেখানে কোনো প্রকার নিয়মনীতি না মেনে ছবি তোলার জন্য বিএনপির নেতারা হুমড়ি খেয়ে পড়েন। এ নিয়ে উপস্থিত অনেকেই তীর্যক মন্তব্য করেন! তারা বলেন, বিএনপির মতো গন সংগঠনের এরকম আয়োজন সত্যি বেমানান, কারণ কুলাউড়ায় ইতিমধ্যে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। আর নেতাদের এরকম অসচেতনতার কারণে যে কেউ করোনায় আক্রান্ত হওয়ার আশংকা উড়িয়ে দেওয়া যায়না। এ ব্যাপারে বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের সংগে কথা বলতে চাইলে তাদের দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code