সিলেটে ৪৫ বছরের রেকর্ড ভাঙল তাপমাত্রা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

সিলেটে অক্টোবর মাসের তাপমাত্রা গত ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে। গত ১১ অক্টোবর ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে। এটি সিলেটে বিগত ৪৫ বছরের মধ্যে অক্টোবর মাসের সর্বোচ্চ তাপমাত্রা। সবশেষ ২০১৪ সালের অক্টোবরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

Manual3 Ad Code

গত কয়েক দিনের তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি না হওয়া এবং প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। সামান্য স্বস্তির জন্য তারা ছুটছেন গাছের ছায়ায়।

Manual4 Ad Code

তবে গরমে অতিষ্ঠ নগরবাসীর ভোগান্তির আরেক নাম যানজট। সিলেট নগরীর প্রধান সড়কগুলোতে নির্মাণ কাজ চলতে থাকায় প্রায় প্রতিটি সড়কেই যানজট দীর্ঘ হচ্ছে। বিশেষ করে জিন্দাবাজার, আম্বরখানা, দরগাহ গেটসহ বেশ কিছু এলাকায় দুপুরের তীব্র গরমের সাথে যানজটেও নাকাল নগরবাসী।

Manual1 Ad Code

প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হলেও বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারছেন না আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে, আগামী ১৮ তারিখের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বৃষ্টি হলেও তা খুব সামান্য পরিমাণে হতে পারে। তবে ১৮ ও ১৯ অক্টোবর সিলেটে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, গত ১১ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি গত ৪৫ বছরে অক্টোবর মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, সেপ্টেম্বর মাসে সিলেটে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে। একই অবস্থা চলতি মাসেও। এ মাসের প্রথম দিকে বৃষ্টি হলেও তা স্বাভাবিকের তুলনায় ৩০/৩৫ শতাংশ কম হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code