রিকশা চালককে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ১ সেনা সদস্য, আহত ২০

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

রাজধানীর মোহাম্মাদপুর সংলগ্ন কলেজগেট এলাকায় ২৫ সেনা সদস্যসহ একটি গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১ জন সেনা সদস্য নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর শেরে বাংলানগরে এই দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে সেনা সদস্যদের নিয়ে মুন্সিগঞ্জে যাচ্ছিলো লরিটি। উল্টো পথে দিয়ে আসা একটি রিকশা হঠাৎ করে সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের রেলিং ভেঙে উল্টে যায় সেনাবাহিনীর লরিটি। লরিটিতে ২৫ জন সেনাসদস্য ছিলেন। এ ঘটনায় আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুর্ঘটনায় চার সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। মারা গেছে পাঁচজন সেনা সদস্য।
(সংশোধিত)

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code