সময়ের অববাহিকায় আমরা নবম বছরে . . .

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code
মাহফুজ আদনান ::: বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম কমিউনিটিতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে । সেই সাথে সোসাল মিডিয়াও কম নয় । নিউইয়র্কে সময়ের অববাহিকায় কয়েকটি অনলাইন গণমাধ্যমের কর্মতৎরতা যখন ছিল ঠিক তখনই একটু ব্যতিক্রম ও একটু পরিণত, একটু ভালো কিছু করতে প্রবাসের প্রথম পুর্ণাঙ্গ অনলাইন পোর্টাল বাংলানিউজইউএসডটকম যাত্রা শুরু করে । বাংলা ও ইংরেজি ভার্সনে সংবাদ পরিবেশন করে সময়ের স্রোতে ভাসতে ভাসতে আজ ১৪ এপ্রিল ২০২২ বাংলানিউজইউএসডটকম ৮ম বছর পেরিয়ে নবম বছরে পদার্পণ করলো । কত সুবিধা -অসুবিধা পেরিয়ে সকলের ভালোবাসায় সিক্ত হয়ে আমরা দিনদিন পরিণত হচ্ছি । এগিয়ে চলছি সুন্দর আগামীর খোঁজে । কমিউনিটির উন্নয়নে চেষ্টা করছি, কাজ করছি । অনলাইনের এ স্বর্ণযুগে আমরা চেষ্টা করেছি নিজস্ব স্বকীয়তায় এগিয়ে যেতে । জানি না কতটুকু পারছি বা পারবো ।
যুক্তরাজ্য, বাংলাদেশ, আমেরিকা ও ইউরোপের সংবাদকর্মীদের অনেক সহযোগিতা ও পরামর্শে আমাদের পথচলা । আমাদের পথচলায় সকলের দোয়া কামনা করছি । প্রতিষঠা বার্ষিকীর এ দিনে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা । সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ।
লেখক : মাহফুজ আদনান, সম্পাদক ও প্রধান নির্বাহী
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code