কাবুলে আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে ছিল শিশুসহ ৩ ব্রিটিশ নাগরিক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
নিউজ ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার আইএসের আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে এক শিশুসহ তিনব্রিটিশ নাগরিকও রয়েছেন।

সন্ত্রাসীদের কাপুরুষোচিত হামলায় নিরপরাধ ওই ব্রিটিশ নাগরিকরা প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব।

Manual1 Ad Code

উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়।  ভয়াবহ ওই হামলায় ১৩ মার্কিন সেনা ও তিন ব্রিটিশ নাগরিকসহ ১৭০ নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে আইএস খোরাসান শাখা।

এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাবুল বিমানবন্দরে আরও হামলার ঝুঁকি রয়েছে। তারা এসব ঝঁকি পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।  পেন্টাগনের প্রেস সচিব জন কিবরি বলেন, আমরা মনে করি হামলার আরও হুমকি রয়েছে।

Manual7 Ad Code

এদিকে, শনিবার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই হামলায় এক আইএস সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code