

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :
বৃহস্পতিবার ( ২ জুন ২০২২) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের হলরুমে বঙ্গবন্ধু লেখক ও সাংবাদিক ফোরাম ইউকের চেয়ার – গয়াছুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লর্ড রামি রানজির ওবিই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনের এক্টিং হাইকমিশনার এ এফ এম জাহিদুল ইসলাম ( মিনিস্ট্যার /পলিটিকাল ।
বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা ইমরান চৌধুরী, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেইন প্রমুখ।
উল্লেখ্য ননফিকশন এই গ্রন্থের লেখক প্রিয়াজিৎ দেবাস্কর ও আবু সাঈদ। গ্রন্থটি বাংলাদেশের তৎকালিন ১৯৭১ সালের প্রেক্ষাপট নিয়ে লিখা, এটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থ।