বার্মিংহামে মতবিনিময় সভায় শফিউল আলম চৌধুরী নাদেল,সিলেট ষ্টেডিয়াম বাংলাদেশের সবচাইতে আধুনিক সুবিধা সম্পন্ন ষ্টেডিয়াম হচ্ছে

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

রাজু আহমেদ ঃ সিলেট ষ্টেডিয়াম বাংলাদেশের সবচাইতে আধুনিক সুবিধা সম্পন্ন ষ্টেডিয়াম এবং আসন সংখ্যায় তা দেশের দ্বিতীয় বৃহত্তম ষ্টেডিয়াম হিসেবে প্রস্তুুত হচ্ছে। কথাগুলো বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পচিালক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি গত ১৫ জুন বার্মিংহামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা বলেন। একসময় জাতীয় ক্রিকেট দলে বেশ ক‘জন সিলেটের খেলোয়াড় প্রতিনিধিত্ব করলেও এখন কেনো সিলেটের কোনো খেলোয়াড় জাতীয় দলে নেই জানতে চাইলে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,এখন যোগ্যতার বিচারেই জাতীয় দলে স্থান পেতে হয়,এখানে অঞ্চলভিত্তিক কোনো সুবিধা পাওয়ার সুযোগ নেই। তবে তিনি জাতীয় দলে না হলেও দেশের প্রথম সারির বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় সিলেটের খেলোয়াড়দের অংশগ্রহন রয়েছে উল্লেখ করে বলেন,জাতীয় দলে ঠাঁই পেতে সিলেটের খেলোয়াড়দের আরো বেশী অনুশীলন ও পরিশ্রম করতে হবে এবং মেধা ও যোগ্যতার বিচারেই তারা একসময় হয়তো জাতীয় দলে খেলবে। শফিউল আলম চৌধুরী নাদেলের বৃটেন সফর উপলক্ষ্যে বার্মিংহামের বাংলা মিডিয়া কর্মীদের কার্যালয় মিডিয়া পয়েন্টের উদ্যোগে এই মতবিনিময় সভাটি আয়োজন করা হয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

Manual4 Ad Code

চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদের সভাপতিত্বে,এটিএন বাংলা ইউকে‘র প্রতিনিধি জয়নাল ইসলাম ও একাত্তর টিভি‘র বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার জুলকার নাইন। বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার হাফিজ ক্বাবির আহমেদের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী। বক্তব্য রাখেন বাংলা কাগজের সেক্রেটারী খসরু খান,বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,নর্থ ইষ্ট বাংলাদেশী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাদিক আহমেদ,বাংলা টিভি‘র এম্বেসেডর তারেক চৌধুরী,বার্মিংহাম প্রতিনিধি আমিরুল ইসরাম বেলাল,এনটিভির নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী,এলবি টুয়েন্টি ফোর ডট টিভির শেবুল চৌধুরী,একটু অন্যরকম গ্রুপের আজিজুর রহমান হীরন,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর আহমেদ,সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,সহ-সভাপতি মোস্তাফা কামাল বাবলু,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু এবং কুলাউড়াবাসীর পক্ষে রিপন চৌধুরী প্রমূখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশী সহকারী হাইকমিশনের কন্সুলার কর্মকর্তা এ এস এম গোলাম সারোয়ার,বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্রকার মকবুল চৌধুরী,এটিএন বাংলা ইউকের রিপোর্টার বদরুল আলম,বাংলা কাগজে‘র সেলস এসিসটেন্ট জুনেদ আহমেদ,উপদেষ্টা জাহেদ উদ্দিন সাজু,যুক্তরাজ্য আওয়ামিলীগের সদস্য ওয়াসিমুজ্জামান,যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার,বার্মিংহাম সিটি আওয়ামিলীগের সভাপতি তেরা মিয়া চেয়ারম্যান,বার্মিংহাম উদীচির সাবেক সভাপতি সৈয়দ এলাহি হক শেলু ও বর্তমান সভাপতি রাজু আহমেদ পারভেজ,আব্দুর রহমান চৌধুরী ট্রাষ্টের সভাপতি আবু হায়দার চৌধুরী সুইট,রাজনগর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল ইসলাম কিসলু,বিশিষ্ট সঙ্গীত শিল্পি ফিরোজ রাব্বানী,মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু,বার্মিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম,বার্মিংহাম যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খান,আওয়ামিলীগ নেতা রহমত আলী,আবুল কালাম আজাদ,বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি মঈন চৌধুরী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code