তোপের মুখে ফিনিশ অর্থমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: নতুন একটি বর্ণবাদ-সম্পর্কিত বিতর্কের মুখোমুখি হয়েছে ফিনল্যান্ডের ডানপন্থি জোট সরকার। সংবাদমাধ্যমে ব্যক্তিগত কিছু বার্তার কারণে সমালোচনার মুখে পড়েছেন দেশটির অর্থমন্ত্রী উইল রাইডম্যান। চারদলীয় জোট সরকারের দ্বিতীয় বৃহত্তম উপদল উগ্র ডান-প্যারুসুওমালাইসেট (ফিন্স পার্টি) এর সদস্য তিনি।
বিতর্কিত বার্তাগুলো ২০১৬ সালের। ফিনিশ দৈনিক হেলসিংগিন সানোমাট সম্প্রতি এগুলো প্রকাশ করেছে। সেখানে রাইডম্যানকে বর্ণবাদী ভাষা ব্যবহার করতে দেখা গেছে। এ ছাড়া তার তৎকালীন প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে জাতিগতভাবে আপত্তিকর বিষয়বস্তুও শেয়ার করেছিলেন রাইডম্যান।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়, রাইডম্যান হেড স্কার্ফের পরিবর্তে হেডস্কার্ফ পরিধানকারী ব্যক্তিদের নিষিদ্ধ করার পক্ষে নিজের মত প্রকাশ করেন। এসবের পাশাপাশি বিভিন্ন জাতিগত ব্যক্তিদের নিয়ে অবমাননাকর মন্তব্যও করেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code