কানাডার ম্যানিটোবায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

কানাডা প্রতিনিধি: কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের অধিকাংশই বয়স্ক নাগরিক। রোববার রাতে দেশটির ম্যানিটোবা প্রদেশে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার দূরবর্তী শহর কারবেরির নিকটবর্তী একটি এলাকার দুই প্রধান সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। কারবেরির একটি ক্যাসিনোর মুখপাত্রের বরাত দিয়ে কানাডীয় সম্প্রচারমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, বাসটিতে থাকা বয়স্ক যাত্রীরা ওই ক্যাসিনোতেই যাচ্ছিলেন।

Manual5 Ad Code

ম্যানিটোবা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রব হিল বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, এ মুখোমুখি সংঘর্ষে সবমিলিয়ে ১৫ জন নিহত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে ম্যানিটোবা এবং কানাডার ইতিহাসে আজকের এই দিনটিকে বারবার দুঃখের সঙ্গেই মনে করা হবে।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code