রোজা শুধু অনাহার নয়, খোদাভীতি অর্জনের মাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: রোজা ইসলামের একটি মৌলিক রোকন। আল্লাহ তাআলা কোরআন কারিমে এরশাদ করেছেন—‘হে মুমিনরা! তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজার বিধান দেওয়া হয়েছিল। এই রোজা দেওয়া হলো এই উদ্দেশ্যে, যাতে তোমরা তাকওয়া-পরহেজগারির অধিকারী হতে পারো।’ (সূরা বাকারা, ১৮৩)

Manual8 Ad Code

সুতরাং রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা। পরহেজগার হওয়া। বিরত থাকা। সংযমী হওয়া। প্রশ্ন হচ্ছে—কিসের থেকে বিরত থাকবো? গুনাহ ও পাপ থেকে বিরত থাকা এবং সংযমী হওয়া।
পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের প্রাত্যহিক জীবনের আবশ্যকীয় ইবাদত। সময়মতো নামাজ পড়াও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু সারা বছর ব্যাপী নামাজের সময় এক থাকে না। নগদ ইসলামিক অ্যাপে ইবাদত প্রতিদিন ফিচারে রয়েছে নামাজের সময়সূচি। যেকোন সময় নামাজের সময়সূচি দেখে নিয়ে নামাজ আদায় করুন সময়মতো।

Manual5 Ad Code

রোজার দ্বারা কীভাবে মানুষ পাপ থেকে বিরত হয়? এটা বোঝার জন্য আগে বুঝতে হবে গুনাহ কীভাবে হয়। সাধারণত মানুষের গুনাহ হয় পেটের কারণে কিংবা যৌনাঙ্গের কারণে। অধিকাংশ গুনাহের সম্পর্ক হচ্ছে এ দুটির সাথে। রোজার মাধ্যমে এ দুটোকে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তোলা হয়। রোজার দ্বারা শুধু যে পানাহার ও যৌন ব্যবহারকেই নিয়ন্ত্রণ করা হয় তা নয়, বরং সব অঙ্গ-প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করা হয়।

কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বিরত থাকলেই রোজা পূর্ণাঙ্গ হয়। যেমন মুখের দ্বারা যত গুনাহ হতে পারে সেইসব থেকে বিরত থাকা, চোখের দ্বারা যত গুনাহ হয় তা থেকে বিরত থাকা, কানের দ্বারা যত গুনাহ হয় তা থেকে বিরত থাকা—এভাবে সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ থেকে যত গুনাহ হতে পারে সে সব থেকে যদি বিরত থাকা হয় তাহলেই হয় পূর্ণাঙ্গ রোজা। দেখা গেলো—পূর্ণাঙ্গ রোজা যদি আমি রাখতে চাই তাহলে সারা মাস আমাকে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হচ্ছে। না থাকলে আমার রোজা পূর্ণাঙ্গ হচ্ছে না বরং সেটা হচ্ছে ছেঁড়া-ফাটা রোজা, ভাঙ্গাচুরা রোজা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code