বাড়িতে ইয়োগা করতে বাড়তি ঝামেলা?

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: মানুষ নানাভাবে সুস্থ থাকতে চায়। সকাল বা বিকেলে খোলা হাওয়ায় একটু হাঁটা, জিমে যাওয়া। এসবের মধ্য দিয়ে ওজন যেন বেড়ে না যায় সে চেষ্টা করতে দেখা যায় নাগরিকদের। এর পাশাপাশি, আজকাল ‘সুস্থ জীবন’ মানে যোগব্যায়াম (ইয়োগা)। ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে কারও
সূর্যনমস্কার, কারও ধ্যানমগ্ন ভঙ্গি। ইয়োগা আপনার ওজন কমাবে না, কিন্তু শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জন্য এইটাই ভারসাম্যের চাবিকাঠি। কিন্তু প্রশ্ন থেকে যায়— সত্যিই কি নিজ ঘরে যোগব্যায়াম এত সহজ? নাকি এটি আসলে বাড়তি ঝামেলার আরেক নাম? ঝামেলা বলার কারণ, অনেকে শুরু করেন উৎসাহ নিয়ে, কিন্তু কয়েকদিন পরই থেমে যান। নিয়মিত সময় বের করা, জায়গা ঠিক রাখা, আর মানসিকভাবে প্রস্তুত থাকা— এই তিনটিই বড় চ্যালেঞ্জ। শহুরে জীবনের ব্যস্ত রুটিনে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ম্যাটে বসা অনেকের জন্যই একরকম যুদ্ধ। বাস্তবতা হলো, শহুরে ব্যস্ত জীবনে প্রতিদিন নির্দিষ্ট সময় বের করা অনেকের পক্ষেই কঠিন। অফিস, পরিবার, যাতায়াত— সব মিলিয়ে অনেকের মনে হয়, ইয়োগা মানেই অতিরিক্ত চাপ।

তবে এখানে আরেকটা আলোচনা আছে। বিশেষজ্ঞরা বলেন, যোগব্যায়ামকে ‘বাড়তি ঝামেলা’ মনে হওয়ার মূল কারণ হলো ভুল প্রত্যাশা। যোগ মানে কেবল শরীরচর্চা নয়— এটি মনো-সংযম ও ধৈর্যের চর্চা। তাই কেউ যদি মনে করেন এর মাধ্যমে ওজন কমে যাবে, দ্রুত ফল পাওয়া যাবে তাহলে হতাশা আসবেই। সুতরাং, যোগব্যায়াম ঝামেলা নয়— বরং ব্যস্ত জীবনে নিজেকে খুঁজে পাওয়ার এক শান্ত পথ।
বাড়িতে ইয়োগা করতে বাড়তি ঝামেলা?

ইয়োগা কী উপকারে আসে

Manual6 Ad Code

নিয়মিত ইয়োগা করলে পেশি ও সন্ধিগুলো নমনীয় হয়। অনেক ইয়োগা আসন শরীরের শক্তি বাড়ায়। ইয়োগা মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে। হৃদপিণ্ড ভালোভাবে কাজ করে, অক্সিজেন শরীরজুড়ে সঠিকভাবে পৌঁছায়। এর মাধ্যমে হজম শক্তি বাড়ে। ধ্যান ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে মন
শান্ত হয়। ইয়োগা করলে অনিদ্রা কমে, ঘুমের গুণমান বাড়ে। নিয়মিত অনুশীলনে মনঃসংযোগ উন্নত হয়। শরীর ও মনের মধ্যে সংযোগ তৈরি হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

বাড়িতে ইয়োগা করতে বাড়তি ঝামেলা?

Manual3 Ad Code

ভুলভাল ব্যায়াম করবেন না

Manual8 Ad Code

ইয়োগা কীভাবে করবেন সে নিয়ে ইউটিউবে ভিডিওর ছড়াছড়ি। সেসব দেখে শিখে অনেকেই ভুলভাবে ইয়োগা করেন— ইউটিউব দেখে অনুকরণ করতে গিয়ে শরীরে টান, ব্যথা, এমনকি ইনজুরিও পেয়ে বসে। তখন মনে হয়, ‘এতো কষ্টের চেয়ে জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটা বা সাইকেল চালানোই ভালো!’ অনেক প্রাতিষ্ঠানিক ভিডিও আছে সেগুলো দেখে শিখলে ক্ষতি নেই কিন্তু চর্চা করার সময় শুরুর দিকে সতর্ক থাকতে হবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code