লোভনীয় চিকেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বর্তমানে বিভিন্ন নামকরা হোটেলে পাওয়া যায় চিকেনের এই পদ। চাইলে ঘরেও খুব সহজে তৈরি করতে পারবেন দারুণ স্বাদের চিকেন ৬৫। রইলো রেসিপি-
১. চিকেন ব্রেস্ট ১টি
২. ময়দা ২ টেবিল চামচ
৩. ডিম ১টি
৪. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
৫. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৬. আদা বাটা ১ টেবিল চামচ
৭. রসুন বাটা ১ টেবিল চামচ
৮. লেবুর রস ১ চা চামচ
৯. গরম মসলার গুঁড়া ২ চা চামচ
১০. লবণ সামান্য
১১. চিনি সামান্য
১২. টকদই আধা কাপ
১৩. শুকনো মরিচ ২-৩টি
১৪. আস্ত জিরা ১ চা চামচ
১৫. আস্ত সরিষা আধা চা চামচ
১৬. তেল ২ টেবিল চামচ ও
১৭. তেল ভাজার জন্য।

পদ্ধতি

Manual7 Ad Code

চিকেন ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। চিকেনের সাথে ময়দা, ডিম, কর্নফ্লাওয়ার, গোল মরিচ গুড়ো, আদা রসুন বাটা, লেবুর রস, গরম মসলার গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রেখে দিন আধা ঘণ্টা।

Manual7 Ad Code

এরপর টকদইয়ের সঙ্গে মরিচের গুঁড়া ও চিনি মিশিয়ে রাখতে হবে। এরপর গরম তেলে চিকেনের পিসগুলো আলাদা আলাদা করে তেলে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলুন।

Manual7 Ad Code

অন্য একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে আস্ত জিরা, সরিষা ও শুকনো মরিচ ফোড়ন দিয়ে টকদইয়ের মিশ্রণ দিয়ে কষিয়ে নিতে হবে। অল্প সময় কষিয়ে ভাজা চিকেন দিয়ে সামান্য নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন ৬৫।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code