রোদে পুড়ে ত্বকে কালচে, সমাধান তেঁতুলে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : উজ্জ্বল আর তরতাজা ত্বক পেতে চান সকলেই। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং চলতে থাকে। সেই সঙ্গে ব্যবহার করি বিভিন্ন ফেসপ্যাকও। কিন্তু সূর্যের তাপে মুখে কালচেভাব পড়ে অনেকের। ত্বকে রোদে পোড়া ভাব বা ট্যান দূর করতে টমেটো, লেবুর মতো উপাদান ব্যবহার করা হয়। এই তালিকায় তেঁতুলও রাখতে পারেন। ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়ামে ভরপুর উপাদান ত্বকের জন্য উপকারী। যেভাবে ব্যবহার করবেন—

হলুদ আর তেঁতুলের ফেসপ্যাক

Manual8 Ad Code

একটি পাত্রে পরিমাণমতো তেঁতুল আর পানি নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা করে ক্বাথ বের করুন। এবার দুই চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন এই ফেসপ্যাক ব্যবহারে রোদে পোড়া কালচেভাব দূর হবে। ত্বকের জেল্লা বাড়বে।

Manual3 Ad Code

মধু, বেসন ও তেঁতুলের ফেসপ্যাক

১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। সারা মুখে ও ঘাড়ে এই প্যাক লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করুন। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। যাদের ত্বক তৈলাক্ত তারা এটি ব্যবহারে বেশি উপকার পাবেন।

Manual7 Ad Code

তেঁতুলের স্ক্রাব

স্ক্রাবার হিসেবেও তেঁতুল ব্যবহার করতে পারেন। একটি বাটিতে ২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার এবং ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। ত্বকে লাগিয়ে আলতো হাতে ঘষুন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলো দূর হয়। ত্বকের ময়লা দূর করতে সাহায্য করে চিনি। এটি ত্বক পরিষ্কার করে। আর বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code