পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির ৫ কৌশল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: ফ্রেঞ্চ ফ্রাই প্রায় সব বয়সের মানুষের পছন্দের একটি খাবার। এটি যেকোনো অনুষ্ঠানেও খাবারের তালিকায় রাখা যায় খুব সহজেই বাড়িতেও বিকেলের নাস্তা হিসেবে রাখতে পারেন এটি। অনেকেই মাঝে মাঝে বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার চেষ্টা করেন। তবে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি হয়তো হয় না। কিন্তু সব রেসিপি পারফেক্ট বানানোর জন্য রয়েছে কিছু কৌশল। যার মাধ্যমে খুব সহজেই বাড়িতেই বানাতে পারেন খাবার।

শেফ পঙ্কজ ভাদুরিয়া তার ইনস্টাগ্রাম পেজে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরির ৫ গুরুত্বপূর্ণ কৌশল শেয়ার করেছেন। চলুন জেনে নেই সেই ৫ কৌশল-

Manual2 Ad Code

আলু সঠিকভাবে কেটে নিন

Manual7 Ad Code

রেসিপি শুরু করার জন্য যখন কাঁচা আলু কাটবেন, তখন এইগুলো এক ইঞ্চির ১/৪ পুরুত্বে কাটতে ভুলবেন না। এটিই ফ্রাইের আদর্শ পুরুত্ব যা সব রেস্টুরেন্টগুলো মেনে চলে।

প্রি-কুক ফ্রাই

সঠিক টেক্সচার পাওয়ার জন্য এটি একটি দুর্দান্ত উপায়। কাঁচা আলুর টুকরোগুলো ঠাণ্ডা পানিতে সামান্য ভিনেগার ও লবণ দিয়ে ৭-৮ মিনিট ফুটিয়ে নিন। এরপরে তা বের করে কিছুক্ষণ তোয়ালেতে ঢেকে রাখুন।

প্রথমে কয়েক সেকেন্ড ভাজুন

সেদ্ধ আলুগুলো খুব গরম তেলে ডুবিয়ে দিন এবং মাত্র ৫০ সেকেন্ডের জন্য ভাজুন। এরপরে এগুলো বের করে পেপার টাওয়েলে রেখে ঠাণ্ডা হতে দিন।

ফ্রাই ফ্রিজ করুন

Manual4 Ad Code

একবার আধা-ভাজা আলুগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন। এরপরে এইগুলো ফ্রিজে রাখুন।

Manual6 Ad Code

ডিফ্রস্ট করবেন না

অনেকের ধারণা ডিফ্রস্ট করা হলে ক্রিস্পি হয়ে যায়। কিন্তু এতে আলু দূর্বল হয়ে যায়। তাই ফ্রিজ থেকে বের করে ব্রাউন না হওয়া পর্যন্ত তেলে ডুবিয়ে ভাজতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code