দোকানের মতো জিলাপি ঘরেই তৈরির রেসিপি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: মিষ্টিপ্রেমীদের কাছে জিভে জল আনা একটি নাম হলো জিলাপি। দোকান থেকে তো কিনে খাওয়াই যায় কিন্তু তা স্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। তাই সবচেয়ে ভালো হয় যদি বাড়িতেই তৈরি করে খাওয়া যায়। অনেকে রেসিপি জানা না থাকার কারণে জিলাপি তৈরি করতে পারেন না। আজ চলুন জেনে নেওয়া যাক দোকানোর মতো জিলাপি ঘরেই তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- আধা কাপ

Manual3 Ad Code

কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ

বেকিং সোডা- ১/৪ চা চামচ

ভিনেগার- আধা চা চামচ

টক দই- ১ চা চামচ

হলুদ ফুড কালার- সামান্য (ঐচ্ছিক)।

চিনির সিরা তৈরি করতে যা লাগবে

Manual6 Ad Code

পানি- ১/৪ কাপ

চিনি- ১ কাপ

জাফরান- ১/৪ চা চামচ (ঐচ্ছিক)

এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ।

ভাজার জন্য যা লাগবে

ঘি- ১ টেবিল চামচ

Manual8 Ad Code

তেল- ভাজার জন্য।

Manual4 Ad Code

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার ও দই মিশিয়ে নিন। এরপর ভিনেগার ও পরিমাণ মতো পানি দিয়ে ডো তৈরি করুন। এরপর তাতে মিশিয়ে দিন বেকিং সোডা। এবার কেচাপের বোতলে ডো ভরে নিন। প্যানে তেল ও ঘি একসঙ্গে গরম করুন। গরম হলে কেচাপের বোতল ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকৃতিতে প্যানে ডো দিয়ে দিন। অল্প আঁচে ভেজে তুলুন। সিরার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। এরপর কুসুম গরম থাকা অবস্থায় তাতে ভাজা জিলাপি দিয়ে আধা মিনিট পর তুলে নিন। এবার পরিবেশন করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code