হঠাৎ পা ফুলে যায় কেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: হঠাৎ পা ফুলে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এমনটা হলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। সঠিক চিকিৎসা পেলে দ্রুতই সেরে উঠা যায়।
পা ফোলা অবহেলার বিষয় নয়। বিশেষভাবে লক্ষ্য করার বিষয় হল দুই পা, নাকি এক পা ফোলা। দুই পা একসঙ্গে ফুলে যাওয়া দেখলে সাধারণত নিচের কারণগুলো বিবেচনায় নিতে হয়-
* হার্ট ফেইলিউর * কিডনি ফেইলিউর * লিভার ফেইলিউর * থাইরয়েড হরমোনের অভাব * কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া।
এদের প্রত্যেকটিরই নিজস্ব অনুসঙ্গ থাকবে। যেমন শ্বাসকষ্ট, মুখ ফোলা, পেট ফোলা, জন্ডিস, প্রস্রাব কম হওয়া বা না হওয়া, গলার স্বরে পরির্বতন ইত্যাদি। হার্ট, লিভার বা কিডনির কার্যক্ষমতায় উন্নতি হলে এসব ফোলাও কমে যায়।
লক্ষণ: হঠাৎ ব্যথার সঙ্গে পা ফুলে শক্ত হয়ে যাওয়া ডিভিটির মূল লক্ষণ। এর সঙ্গে কারণ সংক্রান্ত কিছু অনুসঙ্গ রোগ শনাক্তকরণে সাহায্য করতে পারে। যেমন রোগী দীর্ঘদিন বিছানা বন্দি ছিলেন কিনা, রোগী ক্যান্সারে ভুগছেন কিনা, পায়ে কোনো আঘাত পেয়েছেন কিনা, উড়োজাহাজ, ট্রেন বা বাসে লম্বা পথ ভ্রমণ করেছেন কিনা ইত্যাদি। অনেক সময় অবশ্য এসবের কিছুই থাকে না, বিশেষত অল্প বয়স্কদের হঠাৎ পা ফুলে যাওয়ার ক্ষেত্রে। এসব ক্ষেত্রে রক্তের উপাদানগত ক্রটির কথা ভাবতে হয়।
চিকিৎসা: আমাদের দেশে এখন পর্যন্ত ডিভিটির চিকিৎসা মূলত ওষুধের মাধ্যমে করা হয়। হেপারিন নামে এক ধরনের ওষুধ আছে যা রক্তকে জমাট বাঁধা দেয়। শুরুতে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। সময়মতো চিকিৎসা শুরু করা গেলে এই ওষুধের ফলাফল বেশ ভালো। সম্প্রতি এই ইনজেকশনের বিকল্প মুখে খাবার ওষুধ বাজারে এসেছে। এর কার্যকারিতা ইনজেকশনের মতোই। আরও এক ধরনের ওষুধ ডিভিটি’র চিকিৎসায় ব্যবহৃত হয়। ওয়ারফারিন নামের এই ওষুধও যথেষ্ট কার্যকর, দামও কম। কিন্তু ওষুধটি শরীরে দীর্ঘমেয়াদে কাজ করে এবং অন্য অনেক ওষুধের সঙ্গে এর বিক্রিয়া রয়েছে যার ফলে নির্দিষ্ট মাত্রার ওষুধ নিয়মিত খাওয়া সত্ত্বেও রক্তে এর মাত্রা কমে বা বেড়ে যেতে পারে। তাই মাঝে মাঝে রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরে এর মাত্রা দেখে নিতে হয়। অন্যথায় মাত্রা বেশি হয়ে গেলে শরীর থেকে রক্তক্ষরণের আশঙ্কা থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code