বিএনপির হাজার হাজার নেতাকর্মী আ.লীগে যোগ দিচ্ছে : তোফায়েল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট ::  আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অত্যাচারী বিএনপি নামক দলটির এখন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এভাবেই একদিন বিলীন হয়ে যাবে বিএনপি।

Manual3 Ad Code

তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি আমাদের ওপর যে অত্যাচার-নির্যাতন করেছে তার কেনো প্রতিশোধ নেইনি আমরা। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না। যার কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন, এখনো যোগ দিচ্ছেন।

সোমবার দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, আগামীতে দেখবেন মিথ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিএনপি দলটিকে খুঁজে পাওয়া যায় না। কারণ কিছুদিন পর বিলীন হয়ে যাবে দলটি।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ভোলার নদীভাঙন বন্ধ হয়েছে, প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে ভোলায়। সে গ্যাসের ওপর ভিত্তি করে অনেক কল-কারখানা গড়ে উঠবে এখানে। ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা। যতদিন বাঁচব ততদিন ভোলার উন্নয়নে কাজ করে যাব।

Manual5 Ad Code

ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code