শুক্রবার রোহিঙ্গাদের প্রথম দল ভাসানচরে যাচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জোর করে বাস্তুচ্যুত্য হত্তয়া মিয়ানমামারের রোহিঙ্গাদের প্রথম দল স্বেচ্ছায় শুক্রবার ভাসানচরে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে প্রথম ধাপে ৫০০ রোহিঙ্গা পরিবারকে সেখানে নেওয়ার পরিকল্পনা রয়েছে, যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে। ভাসানচরে মোট এক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য ঘর তৈরি করা হয়েছে। যেসব রোহিঙ্গা সেখানে যাবে, তাদের জন্য আগামী তিন মাসের খাদ্য মজুত আছে। এছাড়া পর্যাপ্ত পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। চরে হাঁস-মুরগি পালন ও সবজি চাষেরও সুযোগ থাকবে রোহিঙ্গাদের জন্য। ভাসানচর বঙ্গোপসাগরে জেগে ওঠা ছোট একটি দ্বীপ। কিছু সংখ্যক রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরের জন্য ২০১৭ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয় ২ হাজার ৩০০ কোটি টাকা। যা পরবর্তীতে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪ কোটি টাকায়। কক্সবাজারে ভূমি ধসের আশঙ্কা রয়েছে। রোহিঙ্গাদের সরিয়ে নিলে সেই ভয়টাও কিছুটা কমে আসবে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code